জামিন পেলেন প্রথম আলো সম্পাদক

প্রকাশঃ ফেব্রুয়ারি ৯, ২০১৫ সময়ঃ ৩:৫৩ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৩:৫৩ অপরাহ্ণ

জেলা প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম :

মতিউর রহমানধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে ঠাকুরগাঁওয়ে করা মামলায় জামিন পেয়েছেন প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান ও ফটোসাংবাদিক সাজিদ হোসেন। একই সঙ্গে আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত সম্পাদককে ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি দিয়েছেন।

আজ সোমবার ঠাকুরগাঁওয়ের মুখ্য বিচারিক হাকিম জুলফিকার আলী খান এ আদেশ দেন।

গত বছরের ১৩ নভেম্বর ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে প্রথম আলোর সম্পাদক ও ফটোসাংবাদিকের বিরুদ্ধে মামলা করেন ঠাকুরগাঁওয়ের আইনজীবী ইন্দ্রনাথ রায়।

আদালতের সমন পেয়ে মতিউর রহমান ও সাজিদ হোসেন আজ আদালতে হাজির হন। আদালতে তাঁদের পক্ষে মামলা পরিচালনা করেন আইনজীবী মোস্তাক আলম, মমতাজুর রহমান, আবদুল করিম, ইমরান হোসেন চৌধুরী প্রমুখ।

প্রতিক্ষণ/এডি/মিজানুর

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G