জামিন হয়নি ফখরুলের

প্রকাশঃ জুন ২, ২০১৫ সময়ঃ ১:২৫ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১:২৫ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক

fakhrulনাশকতার তিন মামলায় জামিন পাননি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।ফখরুলের জামিন আবেদনের প্রেক্ষিতে ঢাকা মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লা মঙ্গলবার তার আবেদন নামঞ্জুর করেন।

মির্জা ফখরুলের পক্ষে জামিনের আবেদন করেন এ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া ও এ্যাডভোকেট সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহ।

এর আগে ২০ মে পল্টন থানার নাশকতার তিন মামলায় জামিনের আবেদন করেন তার আইনজীবী এ্যাডভোকেট সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহ। অন্যদিকে মামলার তদন্তকারী কর্মকর্তা তিন মামলায় ৩০ দিনের রিমান্ড আবেদন করেন। ঢাকা মহানগর হাকিম অশোক কুমার দত্ত তার রিমান্ড ও জামিন আবেদন নামঞ্জুর করেন।

চলতি বছরের জানুয়ারিতে হরতাল অবরোধ চলাকালে পল্টন থানা পুলিশ বাদী হয়ে মামলা তিনটি দায়ের করেন।

গত ৬ জানুয়ারি জাতীয় প্রেস ক্লাব থেকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আটক করে পুলিশ। আটকের পর তাকে দুই মামলায় আট দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। বর্তমানে তিনি কারাগারে রয়েছেন।
প্রতিক্ষণ/এডি/নির্ঝর

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

May 2026
SSMTWTF
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031 
20G