“জাসদ নিয়ে মন্তব্য দুঃখজনক”

প্রকাশঃ জুন ১৫, ২০১৬ সময়ঃ ১২:৪৯ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১:১৮ অপরাহ্ণ

প্রতিক্ষণ ডেস্কঃ

Enu

জাসদের একাংশের সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, জাসদ নিয়ে মন্তব্য অনভিপ্রেত, দুঃখজনক ও অপ্রাসঙ্গিক। সচিবালয়ে আজ বুধবার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের বক্তব্য প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ইনু এ কথা বলেন।

তিনি বলেন, আমরা মনে করি এ সময়ে আমাদের ১৪ দলের অভ্যন্তরে কোনো কাদা ছোড়াছুড়ি উচিত নয়। এটা ইতিহাস চর্চার সময় নয়, এটা জঙ্গীবাদ সম্পূর্ণরূপে ধ্বংস করার সময়। জনগণকে নিরাপত্তা বিধান করার সময়। সেজন্য আমি মনে করি জাসদ নিয়ে যে কোনো দল নিয়ে যে সব মন্তব্য, বক্তব্য, বিবৃতি আসছে সেটা অনভিপ্রেত, দুঃখজনক ও অপ্রাসঙ্গিক। ইনু বলেন, মনে রাখতে হবে বাহাত্তর থেকে পঁচাত্তরের প্রতিটি ঘটনা এখন ইতিহাসের পাতায় লিপিবদ্ধ করা আছে। ইতিহাস ইতিহাসের মতো বিশ্লেষণ করবে।

এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি অডিটোরিয়ামে সোমবার কেন্দ্রীয় ছাত্রলীগের বর্ধিত সভা ও কর্মশালায় জাসদ সম্পর্কে জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফ বলেন, বৈজ্ঞানিক সমাজতন্ত্রবাদীরা ষড়যন্ত্র করে বঙ্গবন্ধুর নেতৃত্বাধীন একটি সফল মুক্তিযুদ্ধকে সম্পূর্ণ পরিকল্পিতভাবে বিতর্কিত করতে নানা অপচেষ্টা চালিয়েছে। এরা যদি বঙ্গবন্ধু হত্যার পরিবেশ সৃষ্টি না করত তাহলে বাংলাদেশ আজ বঙ্গবন্ধুর নেতৃত্বে একটি ভিন্ন বাংলাদেশ দেখত। সব সময় লক্ষ রাখবেন হঠকারীদের কখনোই প্রশ্রয় দেবেন না। তারা বড় বড় কথা বললেও তাদের সাহস কম। এই বৈজ্ঞানিক বিপ্লবীরা শতভাগ ভণ্ড।

প্রতিক্ষণ/এডি/সাদিয়া

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

May 2026
SSMTWTF
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031 
20G