জাহানারা অভিযোগে আজীবন নিষিদ্ধ করল মঞ্জুরুলকে

প্রকাশঃ ফেব্রুয়ারি ২৪, ২০২৬ সময়ঃ ৯:০০ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৯:০০ অপরাহ্ণ

বাংলাদেশ নারী দলের ক্রিকেটার জাহানারা আলমের আনা অভিযোগ প্রমাণিত হওয়ায় সাবেক নির্বাচক ও দলীয় ম্যানেজার মঞ্জুরুল ইসলামের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তাকে দেশের ক্রিকেট–সম্পর্কিত সব ধরনের দায়িত্ব ও কার্যক্রম থেকে নিষিদ্ধ করা হয়েছে।

রোববার (২২ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত বোর্ডের ভার্চুয়াল সভায় এ সিদ্ধান্ত চূড়ান্ত হয় বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। অভিযোগের তদন্তে গঠিত স্বাধীন কমিটির প্রতিবেদনে মঞ্জুরুলের বিরুদ্ধে আনা কয়েকটি অভিযোগের মধ্যে অন্তত দুটি প্রাথমিকভাবে প্রমাণিত হয়।

এর আগে পেসার জাহানারা আলম এক সাক্ষাৎকারে যৌন হয়রানি ও অসদাচরণের অভিযোগ তোলেন। বিষয়টি সামনে আসার পর বিসিবি একটি তদন্ত কমিটি গঠন করে। সাবেক বিচারপতির নেতৃত্বে পরিচালিত তদন্তে প্রাপ্ত তথ্যের ভিত্তিতেই বোর্ড এ সিদ্ধান্ত নেয়।

বিসিবি জানিয়েছে, অসদাচরণ ও হয়রানির বিষয়ে তাদের ‘শূন্য সহনশীলতা’ নীতি রয়েছে। সেই নীতির আলোকে প্রয়োজনীয় আইনগত ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি ভবিষ্যতে এমন ঘটনা এড়াতে প্রাতিষ্ঠানিক সুরক্ষা কাঠামো আরও জোরদার করার কথাও জানিয়েছে বোর্ড।

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G