জেমস বন্ড মুভি প্রিমিয়ারে তিন রাজ-তারকা

প্রকাশঃ অক্টোবর ২৭, ২০১৫ সময়ঃ ১২:৫৮ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১২:৫৮ অপরাহ্ণ

বিনোদন ডেস্ক

5ikCvHIsvNzmজেমস বন্ড সিরিজের নতুন চলচ্চিত্র ‘স্পেক্টর’র ওয়ার্ল্ড প্রিমিয়ার হয়ে গেলো লন্ডনের রয়েল অ্যালবার্ট হলে।

সোমবার ওই প্রিমিয়ারে চলচ্চিত্রের তারকাদের সঙ্গে অংশ নিয়েছিলেন বাস্তব জীবনের তিন তারকা – ডিউক অব কেমব্রিজ প্রিন্স উইলিয়াম, ডাচেস অব কেমব্রিজ প্রিন্সেস কেট এবং প্রিন্স হ্যারি।

রাজকীয় অতিথিদের প্রিমিয়ার অনুষ্ঠানে স্বাগত জানান চলচ্চিত্রের পরিচালক স্যাম মেন্ডেজ এবং প্রযোজক বারবারা ব্রকোলি ও মাইকেল জি উইলসন।

এক দশক ধরে জেমস বন্ড চরিত্রে অভিনয় করে আসছেন হলিউড তারকা ড্যানিয়েল ক্রেইগ। বিখ্যাত জেমস বন্ড সিরিজের ২৪তম ছবি ‘স্পেক্টর’র প্রিমিয়ারের রেড কার্পেটে তিনিই প্রথম এসে পৌঁছুলেন।

বিবিসিকে ক্রেইগ জানান, ‘জেমস বন্ড আমার জীবন পাল্টে দিয়েছে এবং এর প্রত্যেকটা মুহূর্তকেই আমি ভালোবেসেছি।’ তিনি বলেন, নিজেকে পর্দায় দেখতে ভালো না লাগলেও জেমস বন্ড হিসেবে অভিনয় করতে তার ভীষণ ভালো লাগে।

হলে ঢোকার আগে রেড কার্পেটে দাঁড়িয়ে ফ্যানদের সঙ্গে ছবিও তোলেন ক্রেইগ।jDWf5bcfKZvS

জেমস বন্ড আর তার আবেদনময়ী বন্ডগার্ল লিয়া সিডাক্স ও মনিকা বেলুচি রেড কার্পেট অনুষ্ঠানে তারা ঝিকমিক গ্ল্যামার এনে দিলেন।তার সঙ্গে আরেক দফা যোগ করতেই যেনো প্রিমিয়ারে এসেছিলেন রাজ পরিবার।

হালকা নীল গাউনে আসা প্রিন্সেস কেট মিডলটনের গ্ল্যামার যেনো রেড কার্পেটে হার মানিয়েছে সুন্দরী বন্ডগার্লদের গ্ল্যামারকেও।

প্রতিক্ষণ/এডি/বিএ

আরো সংবাদঃ

[fbcomments]

আর্কাইভ

July 2026
SSMTWTF
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
20G