ঝালকাঠিতে মে দিবস পালিত

প্রকাশঃ মে ১, ২০১৭ সময়ঃ ৭:২১ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৭:২১ অপরাহ্ণ

মোঃ আমিনুল ইসলাম, ঝালকাঠি সংবাদদাতা:

শ্রমিক সমাবেশ, র‌্যালি, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা আয়োজনে ঝালকাঠিতে মহান মে দিবস পালিত হয়েছে।

আজ সোমবার ‘শ্রমিক-মালিক গড়ব দেশ, এগিয়ে যাবে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে জেলা প্রশাসন ও জাতীয় শ্রমিক লীগের উদ্যোগে শহরে বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়।

বিভিন্ন শ্রমিক সংগঠনের সমন্বয়ে অনুষ্ঠিত র‌্যালিটি কালেকটরেট প্রাঙ্গণ থেকে শুরু হয়ে জেলা শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে।

র‌্যালি শেষে ডিসি অফিস প্রাঙ্গণে অনুষ্ঠিত শ্রমিক সমাবেশে জেলা প্রশাসক মোঃ মিজানুল হক চৌধুরী, জেলা জাতীয় শ্রমিক লীগের আহ্বায়ক মুক্তিযোদ্ধা মোবারক হোসেন মল্লিক, অতিরিক্ত পুলিশ সুপার মুহম্মদ আবদুর রকিব এবং জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির ও সাংগঠনিক সম্পাদক তরুন কর্মকার বক্তৃতা করেন। বক্তারা শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।

প্রতিক্ষণ/এডি/সাই

 

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

April 2026
SSMTWTF
 123
45678910
11121314151617
18192021222324
252627282930 
20G