ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় নিহত ৪

প্রকাশঃ জানুয়ারি ৩০, ২০১৫ সময়ঃ ৭:৩২ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৭:৩৮ অপরাহ্ণ

জেলা প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম

sorok_satkahanঝিনাইদহ জেলার শৈলকুপায় দুধসর নামক স্থানে ট্রাক চাপায় ৪ পান ব্যবসায়ী নিহত হয়েছেন।

এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন।

আহতদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহতরা সবাই পান ব্যবসায়ী। তারা পান নিয়ে একটি টেম্পুযোগে শৈলকুপা থেকে ঝিনাইদহ যাচ্ছিলেন।

পথিমধ্যে বিপরীত থেকে আসা একটি ট্রাক টেম্পুটিকে ধাক্কা দেয়। পরে ওই ব্যবসায়ীদের চাপা দিয়ে পালিয়ে যায়। শুক্রবার (৩০ জানুয়ারি) ভোর সাড়ে ছয়টার দিকে এ দুর্ঘটনা ঘটেছে।

নিহতরা হলেন, শৈলকুপা উপজেলার কানাপুকুরিয়া গ্রামের আব্দুল গফুর বিশ্বাসের ছেলে সফি উদ্দীন সফি (৩৫), একই গ্রামের রওশন আলীর ছেলে মজিবর রহমান (৩৭), আব্দুর রাজ্জাকের ছেলে রিয়াজুল ইসলাম (৪০) ও হরিণাকুণ্ডু উপজেলার চরপাড়া গ্রামের ইউসুফ আলীর ছেলে আমিনুল ইসলাম।

আহতদের মধ্যে মিলন ও আলমগীর নামক দু’জনের পরিচয় পাওয়া গেছে। ঝিনাইদহ দমকল বাহিনীর স্টেশন অফিসার আব্দুর রউফ মোল্লাহ গণমাধ্যমকে দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, শুক্রবার ভোর সাড়ে ৬টার দিকে শৈলকুপার দুধসর আবাসন প্রকল্পের কাছে ঝিনাইদহগামী একটি টেম্পুকে বিপরীত দিক থেকে আসা ট্রাক চাপা দিলে ঘটনাস্থলে চারজন নিহত ও চারজন আহত হন।

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাসেম খান খবরের সত্যতা নিশ্চত করে জানান, নিহতদের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

প্রতিক্ষণ /এডি/জামিল

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G