টাঙ্গাইলে দুর্বৃত্তের ছুরিকাঘাতে নিহত ১

প্রকাশঃ ফেব্রুয়ারি ১৩, ২০১৬ সময়ঃ ৭:৫৭ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৮:৩৭ অপরাহ্ণ

আলামিন খান

 

murder pic-1টাঙ্গাইল সদর উপজেলার মাহমুদনগর ইউনিয়নের গোলচত্তর এলাকায় ছুরিকাঘাত ও কুপিয়ে ইকবাল হোসেন নামে এক পল্লী চিকিৎসককে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার রাতে এ ঘটনাটি ঘটে।

এ ঘটনায় বাবুল নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। নিহত ইকবাল উপজেলার আগ দিঘুলিয়া এলাকার আব্দুল আজিজের ছেলে। গোলচত্তর বাজারে ফ্লেক্সিলোড, বিকাশের এজেন্টসহ একটি দোকানে পল্লী চিকিৎসক হিসেবে কাজ করতেন তিনি।

স্থানীয়রা জানান, রাতে প্রতি দিনের মত দোকানের কাজকর্ম শেষে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন ইকবাল। গোলচত্বর এলাকায় আসলে দুর্বৃত্তরা তার গতিরোধ করে গুলি চালায় ও কুপিয়ে পালিয়ে যায়।

পরে স্থানীয়রা গুরুতর অবস্থায় ইকবালকে উদ্ধার করে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে টাঙ্গাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হোসেন জানান, নিহত ব্যক্তির দেহে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়। প

রে শনিবার দুপুর ১২.৩০ মিনিটে ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ছাড়া এ হত্যার ঘটনায় জড়িত সন্দেহে বাবুল নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে বলেও জানান ওসি।

প্রতিক্ষণ/এডি/আস

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

April 2026
SSMTWTF
 123
45678910
11121314151617
18192021222324
252627282930 
20G