টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় নিহত ২

প্রকাশঃ মে ১১, ২০১৫ সময়ঃ ৮:৫৩ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৬:০৬ অপরাহ্ণ

টাঙ্গাইল প্রতিনিধি, প্রতিক্ষণ ডটকম:

tangailটাঙ্গাইলে চাউল ভর্তি ট্রাক খাদে পড়ে ২ জন নিহত ও ৭ জন আহত হয়েছে।

সোমবার বিকেল সোয়া ৪ টার দিকে সদর উপজেলার ঘারিন্দা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতের মধ্যে মহিবুর রহমানের (২৬) পরিচয় পাওয়া গেছে। তার বাড়ি বগুরা সদরে।

টাঙ্গাইল ট্রাফিক পুলিশের সার্জেন্ট সাদ মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী চাউল ভর্তি একটি ট্রাক ঘটনাস্থলে পৌঁছালে সামনের চাকা ফেটে যায়। এতে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে ট্রাকটি উল্টে মহাসড়কের পাশে খাদে পড়ে যায়। এসময় চাউলের বস্তার নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই দুই শ্রমিক নিহত হয়।

আহতদের টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রতিক্ষণ/এডি/তারেক/আরেফিন

আরো সংবাদঃ

সর্বশেষ সংবাদ

আর্কাইভ

October 2026
SSMTWTF
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31 
20G