টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্র নিহত

প্রকাশঃ মার্চ ৯, ২০১৫ সময়ঃ ৩:২১ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৩:২১ অপরাহ্ণ

জেলা প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:

tangailটাঙ্গাইল জেলার দেলদুয়ারের কান্দাপাড়ায় মাটির ট্রাকের চাপায় মনির হোসেন (১৩) নামে ১ স্কুলছাত্র নিহত হয়েছে।

সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মনির হোসেন উপজেলার কান্দাপাড়া গ্রামের মোতালেব সরকারের ছেলে। সে জাঙ্গালীয়া উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্র ছিল।

দেলদুয়ার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চান মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, দুপুরে মনির হোসেন স্কুল থেকে ফেরার পথে পিছন থেকে একটি মাটির ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পরে এলাকাবাসী মাটির ট্রাকটি আটক করে পুলিশে খবর দেয়। লাশ উদ্ধার করে ট্রাকসহ থানায় নিয়ে আসা হয়। তবে কোনো অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

প্রতিক্ষণ /এডি/রাহাত

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G