টাঙ্গাইল-৪ আসনে উপনির্বাচন ২৮ অক্টোবর

প্রকাশঃ সেপ্টেম্বর ১৫, ২০১৫ সময়ঃ ৭:০২ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৮:২৩ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক

election-commissionটাঙ্গাইল-৪ আসনের উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। এ আসনে ভোটগ্রহণ হবে ২৮ অক্টোবর।

এ আসনটি ছিল আওয়ামী লীগের বহিষ্কৃত নেতা ও সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীর। তিনি পদত্যাগ করায় তা শূন্য ঘোষণা করে জাতীয় সংসদ।

এদিকে তফসিল অনুযায়ী, নির্বাচনে অংশ নিতে মনোনয়নপত্র জমা দেয়ার শেষ সময় ৩০ সেপ্টেম্বর। মনোনয়নপত্র বাছাই হবে ৩ অক্টোবর এবং মনোনয়ন প্রত্যাহারের শেষ সময় ১১ অক্টোবর।

মঙ্গলবার দুপুরে নির্বাচন কমিশন সচিবালয়ের মিডিয়া সেন্টারে এ তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিব উদ্দিন আহমদ।

তিনি বলেন, ‘টাঙ্গাইল-৪ আসনের উপ-নির্বাচনে রির্টানিং অফিসারের দায়িত্ব পালন করবেন ময়মনসিংহ জেলা নির্বাচন অফিসার ও সহকারি রির্টানিং অফিসারের দায়িত্বে থাকবেন টাঙ্গাইল জেলা নির্বাচন কর্মকর্তা।’

সিইসি বলেন, ‘ভোটকেন্দ্রে পর্যবেক্ষণ করতে কোনো বাধা নেই। সাংবাদিক ও পর্যবেক্ষকদের দল করে ভোটকেন্দ্রে এবং ভোটকক্ষে যেতে পারবে। একটি দল পর্যবেক্ষণের পর আরেকটি দল ভিতরে যাবে। কেননা, অনেক লোক এক সঙ্গে ভোটকেন্দ্রে প্রবেশ করলে নির্বাচন বিঘ্নিত হয়।’

স্মার্ট কার্ডের বিষয়ে কাজী রকিবউদ্দীন আহমদ বলেন, এটি একটি উন্নত মানের জাতীয় পরিচয়পত্র। এতে ডুপ্লিকেট করার কোনো সুযোগ থাকবে না। এতে ২৫টি নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। বাইরে থেকে কার্ড তৈরি করে আনা হয়েছে। সবকিছু রেডি হলে কার্ডগুলো ছাপানো শুরু হবে।

উল্লেখ্য, হজ ও তাবলিগ নিয়ে বিতর্কের জেরে ক্ষমতাসীন আওয়ামী লীগ ও মন্ত্রিসভা থেকে বহিস্কারের পর আব্দুল লতিফ সিদ্দিকী গত ১ সেপ্টেম্বর সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করলে দশম জাতীয় সংসদের ১৩৩ নম্বর (টাঙ্গাইল-৪) আসন শূন্য হয়।

প্রতিক্ষণ/এডি/ডিএইচ

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G