টালিউডে সাবার অভিষেক

প্রকাশঃ মে ১৬, ২০১৬ সময়ঃ ৯:৫১ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৯:৫৬ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক

sabaঅয়ন চক্রবর্তীর ‘ষড়রিপু’ চলচ্চিত্রের মাধ্যমে টালিউডের চলচ্চিত্রে অভিষেক ঘটতে যাচ্ছে অভিনেত্রী সোহানা সাবার। ১৩মে মুক্তি পেয়েছে ছবিটির ট্রেলার। জুনেই মুক্তি পেতে যাচ্ছে ছবিটি।

ছবির প্রচারণায় অংশ নিতে এখন এখন কলকাতায় সাবা। তিনি জানান,

‘ছবিটির গল্প দারুণ। আমাকে ঘিরেই চরিত্রগুলো বিস্তৃত হয়েছে। সহশিল্পী হিসেবে রয়েছে রজতাভ দত্ত, চিরঞ্জিৎ, ইন্দ্রনীল, রুদ্রনীল, সুদীপ্তা চক্রবর্তীসহ কলকাতার জনপ্রিয় সব অভিনেতা। ভালো গল্প সঙ্গে তুখোড় অভিনয়, সবকিছু মিলিয়ে ‘ষড়রিপু’র সাফল্য নিয়ে আশাবাদী। ছবিটির ট্রেলার মুক্তি পাওয়ার পর থেকেই এখানকার নির্মাতা, কলাকুশলীরা আমাকে সাধুবাদ জানাচ্ছেন। বাংলাদেশ থেকেও অনেক ফোন পাচ্ছি।’

 

প্রতিক্ষণ/এডি/এস আর এস

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G