টিএসসিতে ‘কনসার্ট ফর নেপাল’

প্রকাশঃ মে ১, ২০১৫ সময়ঃ ৮:০৪ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৪:১৫ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক

puspitabd_1315641421_1-concertকাঁদছে নেপাল, কাঁদছে মানবতা। স্মরণকালের ভয়াবহতম এ ভূমিকম্পে ১৫ হাজার লোকের প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে । ইতিমধ্যে মৃতের সংখ্যা ৭ হাজার ছাড়িয়েছে।

আজ শনিবার বিকেল থেকে টিএসসির সামনে খোলা মাঠে আয়োজন করা হয়েছে  দু’দিনব্যাপী ‘কনসার্ট ফর নেপাল’।

হিমালয় কন্যা নেপালের অসহায় মানুষের পাশে দাঁড়াতে সচেষ্ট হয়েছে বাংলাদেশসহ পৃথিবীর বহু দেশ ও আন্তর্জাতিক সংস্থা।

‘মানুষ ভজলে সোনার মানুষ হবি’ লালনের এই মরমী গানের শিরোনামটিকে সামনে রেখে আর্তমানবতার সেবায় দুই দিন বিকেল থেকে রাত ৯টা পর্যন্ত চলবে এ কনসার্ট।

কনসার্টটি মূলত সঙ্গীত বিভাগের শিক্ষার্থীরাই আয়োজন করছে। এ কনসার্ট থেকে সংগৃহিত অর্থ বাংলাদেশে নেপাল দূতাবাসের সঙ্গে যোগাযোগ করে সেদেশে অর্থ অথবা ত্রাণ আকারে পাঠানো হবে।

প্রতিক্ষণ/এডি/নুর

আরো সংবাদঃ

[fbcomments]

আর্কাইভ

July 2026
SSMTWTF
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
20G