টিভিএসের বিজ্ঞাপনে অন্তু করিম

প্রকাশঃ মার্চ ৩১, ২০১৫ সময়ঃ ১১:৩১ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১১:৩২ অপরাহ্ণ

বিনোদন ডেস্ক, প্রতিক্ষণ ডটকম:

downloadআন্তর্জাতিক ব্র্যান্ড ‘টিভিএস’-এর বাইকের একটি বিজ্ঞাপনে কাজ শুরু করতে যাচ্ছেন মডেল ও অভিনেতা অন্তু করিম। বিজ্ঞাপনটি নির্দেশনা দেবেন অমিতাভ রেজা।

বিজ্ঞাপনটি প্রসঙ্গে অন্তু বলেন, ‘আমি বরাবরই ভিন্ন কোনো কাজের অপেক্ষায় থাকি। এই বিজ্ঞাপনটিও সেই অপেক্ষার একটি ফল। আন্তর্জাতিক কোনো ব্রান্ডের বিজ্ঞাপন আমার ক্যারিয়ারে অবশ্যই একটি ইতিবাচক মোড়।’

বিজ্ঞাপন ছাড়াও অন্তুর চলতি সময়ের ব্যস্ততা চলছে একক নাটক নিয়ে। ‘ঘুন পোকা ও শেষ রাতের গল্প’, ‘সুইসাইড’সহ বেশ কয়েকটি একক নাটকে দেখা যাবে অন্তুকে। তবে মিউজিক ভিডিওর মডেল অন্তু কয়েকবছর ধরেই অনপুস্থিত। এর কারণ জানতে চাওয়া হলে অন্তু বলেন, ‘আসলে আমি যে কয়টি মিউজিক ভিডিও করেছি দর্শকরা এখনও মনে রেখেছে।

সেই মানের মিউজিক ভিডিওর প্রস্তাব এখন আসে না। আর বাজেট অনেক থাকলেও গানের কোনো অর্থ থাকে না। আমাদের এখন অনেক ভালো গান হচ্ছে। তেমন কোনো গানের মিউজিক ভিডিও প্রস্তাব পেলে অবশ্যই করবো।’

প্রতিক্ষণ/এডি/পাভেল

আরো সংবাদঃ

[fbcomments]

আর্কাইভ

July 2026
SSMTWTF
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
20G