ট্রাস্ট ব্যাংক টপ লুজারে

প্রকাশঃ মার্চ ৪, ২০১৫ সময়ঃ ৬:৩১ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৬:৩১ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:

Trust_bankপুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের ট্রাস্ট ব্যাংক লিমিটেড সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জের টপটেন লুজার তালিকার শীর্ষে অবস্থান করে।

এদিন এ শেয়ারের দর ৯০ পয়সা বা ৪ দশমিক ৮৯ শতাংশ হারিয়ে সর্বশেষ লেনদেন হয় ১৭ টাকা ৫০ পয়সায়। দিনভর এই শেয়ার ১৭ টাকা ৩০ পয়সা থেকে ১৮ টাকা ২০ পয়সায় লেনদেন হয়।

এছাড়া দাম কমার দ্বিতীয় অবস্থানে ছিল মিউচ্যুয়াল ফান্ড খাতের তৃতীয় আইসিবি মিউচ্যুয়াল ফান্ড। এদিন এর শেয়ার দর ১৩ টাকা কমে সর্বশেষ লেনদেন হয় ২৩৫ টাকায়।

এরপর দর কমার তৃতীয় স্থানে ছিল সোনারবাংলা ইন্স্যুরেন্স, চতুর্থ ইমাম বাটন, পঞ্চম ইউনিয়ন ক্যাপিটাল, ষষ্ঠ ডাচ-বাংলা ব্যাংক, সপ্তম শ্যামপুর সুগার, অষ্টম লাফার্জ সুরমা, নবম ন্যাশনাল টি এবং দশম স্থানে ছিল ব্র্যাক ব্যাংক।

ডিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা যায়।

প্রতিক্ষণ/এডি/হাসান

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

April 2026
SSMTWTF
 123
45678910
11121314151617
18192021222324
252627282930 
20G