ট্র্যাম্পের জয়ের সম্ভাবনা বেশি : নিউইয়র্ক টাইমস

প্রকাশঃ নভেম্বর ৯, ২০১৬ সময়ঃ ১১:৫৯ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১২:০২ অপরাহ্ণ

1478517384174রিপাবলিকান দলের প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ার সম্ভাবনা বেশি। নিউইয়র্ক টাইমস জানিয়েছে, এ মুহূর্তে ট্রাম্পেরই সম্ভাবনা দেখা যাচ্ছে।

পূর্বাভাসটি বিভিন্ন অঙ্গরাজ্যে এ পর্যন্ত ভোট যত পড়েছে, তা থেকে তৈরি করা হয়েছে। এ ছাড়া এসব জায়গায় আগের নির্বাচনগুলোর ফলও বিবেচনায় রাখা হয়েছে।

তবে পপুলার ভোটে (জনগণের ভোটে) এগিয়ে আছেন হিলারি। এখানে ট্রাম্পের তুলনায় প্রায় ২ শতাংশ বেশি ভোট পেয়েছেন হিলারি।

সর্বশেষ পাওয়া তথ্যমতে, ৫০টি অঙ্গরাজ্যের মধ্যে ২৫টির ফল জানা গেছে। এতে দেখা গেছে, এ পর্যন্ত ১৩৮টি ইলেক্টোরাল কলেজ পেয়েছেন ট্রাম্প আর হিলারি পেয়েছেন ১০৪টি। ৫৩৮টি কলেজের মধ্যে জয়ী হতে দরকার হবে ২৭০টি।

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

April 2026
SSMTWTF
 123
45678910
11121314151617
18192021222324
252627282930 
20G