ডোবা থেকে শিশুর বস্তাবন্দী লাশ উদ্ধার

প্রকাশঃ জুন ৯, ২০১৬ সময়ঃ ২:২০ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৪:০৫ অপরাহ্ণ

প্রতিক্ষণ ডেস্কঃ

1603021456912060

খুলনার আড়ংঘাটায় নিখোঁজ হওয়ার ৩ দিন পর ডোবা থেকে এক শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে কাতিকূল গ্রামের একটি ডোবা থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহত শিশু হাশমি (৯) সরদার ডাঙ্গা গ্রামের হাফিজুর রহমানের ছেলে। সে স্থানীয় প্রাইমারী স্কুলের চতুর্থ শ্রেণির ছাত্র ছিলো।

ঘটনার সত্যতা নিশ্চিত করে আড়ংঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসিম খান জানান, স্থানীয়দের সংবাদের ভিত্তিতে কাতিকূল গ্রামের একটি ডোবা শিশু হাশমির লাশ উদ্ধার করা হয়েছে। তার গলায় আঘাতের চিহ্ন রয়েছে। ঘটনার তদন্ত চলছে।

তিনি আরও জানান, ৬ জুন বিকালে মাঠে খেলতে যাওয়ার পর নিখোঁজ হয় হাশমি। এ ঘটনায় তার বাবা থানায় একটি সাধারণ ডায়েরি করেন।

 

 

প্রতিক্ষণ/এডি/সাদিয়া

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

April 2026
SSMTWTF
 123
45678910
11121314151617
18192021222324
252627282930 
20G