ঢাকার ওয়ারীতে বিপুল পরিমান ইয়াবা আটক

প্রকাশঃ আগস্ট ১১, ২০১৫ সময়ঃ ১০:০৯ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১০:০৯ পূর্বাহ্ণ

প্রতিক্ষণ ডেস্ক

yabaরাজধানীর ওয়ারী থানার আওতাধীন এলাকা থেকে ১০ হাজার ১৫৫ পিস ইয়াবা ট্যাবলেট, এক গ্রাম হেরোইন, ৮০ গ্রাম গাঁজা, একটি মোটরসাইকেল ও নগদ ১০ হাজার টাকা উদ্ধার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন(র‍্যাব)।

সোমবার সন্ধ্যায় ‍র‍্যাব-৩ এর একটি দল ওয়ারী থানাধীন ১৩/এ-২, কে এম দাস লেন, হুয়ায়ূন সাহেবের কমপ্লেক্স এর ওয়ালিদ ভবনে ৫ম তলার একটি বাসায় অভিযান চালিয়ে এসব উদ্ধার করে। এসময় মাদক ব্যবসায়ী আনোয়ার হোসেন ওরফে বাবা আনোয়ার পালিয়ে যায়।

বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব সদর দফতরের লিগ্যাল এন্ড মিডিয়া উইং এর সিনিয়র সহকারী পরিচালক মাকসুদুল আলম। তিনি জানান, র‌্যাব-৩ এর গোয়েন্দা দল জানতে পারে যে, চক্রটি বিভিন্ন কৌশলে ইয়াবা ট্যাবলেট, গাঁজা এবং হেরোইন ঢাকা শহরের বিভিন্ন স্থানে সরবরাহ করে থাকে। এমন তথ্যের ভিত্তিতে রাজধানীর ওয়ারী থানাধীন ১৩/এ-২, কে এম দাস লেনের ওই ৫ম তলার বাসায় অভিযান চালায়। এসময় ভাড়াটিয়া আনোয়ার হোসেন র‌্যাবের উপস্থিতি টের পেয়ে বাসা থেকে পালিয়ে যায়।

এসময় ঘটনাস্থল থেকে ১০ হাজার ১৫৫ পিস ইয়াবা ট্যাবলেট, এক গ্রাম হেরোইন, ৮০ গ্রাম গাঁজা, একটি মোটর সাইকেল ও নগদ ১০ হাজার টাকা উদ্ধার করা হয়।

উল্লেখ্য, পলাতক আনোয়ার হোসেনের বিরুদ্ধে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় একাধিক মামলা রয়েছে। পলাতক আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

 

প্রতিক্ষন/এডি/ইম

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G