ঢাকা মাতালো ‘মিকা সিং’
ডেস্ক রিপোর্ট, প্রতিক্ষণ ডটকম:
বৃষ্টিস্নাত সন্ধ্যা। বিকেলে বৃষ্টি শুরু হয়ে, ঝরেছে রাত অবধি। আর সেই বৃষ্টির রিমঝিম সুরের সাথে, বাংলা, হিন্দী আর মারাঠি গানের সুরের মূর্চ্ছনায় ঢাকার দর্শকদের মাতালেন ভারতের জনপ্রিয় সঙ্গীত শিল্পী মিকা সিং।
শুক্রবার সন্ধ্যায় রাজধানীর বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি’র নবরাত্রি হলে প্রথমবারের মতো ঢাকায় গান পরিবেশন করেন মিকা সিং।
অনুষ্ঠানে সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত নিজের সুরের মহিমায় হাজারো ভক্ত-শ্রোতার মন জয় করে নেন মিকা সিং।
বাংলাদেশে মিকা সিং’এর কনসার্টটির স্পন্সর ছিলো ‘এম বায়িং’ প্রতিষ্ঠান।
উল্লেখ্য,আজ দুপুরে তার ভারত ফিরে যাবার কথা রয়েছে।
























