ঢাবিতে ছাত্রদলের মিছিল

প্রকাশঃ ফেব্রুয়ারি ১৮, ২০১৫ সময়ঃ ১১:১৪ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১১:১৪ পূর্বাহ্ণ

ডেস্ক রিপোর্ট, প্রতিক্ষণ ডটকম

bnp satrodalঢাকা বিশ্ববিদ্যালয়সহ সকল শিক্ষা প্রতিষ্ঠানে লাগাতার সর্বাত্মক ধর্মঘটের সমর্থনে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল। বুধবার সকাল ৮ টার দিকে বিশ্ববিদ্যালয়ের কাজী মোতাহার হোসেন ভবন এলাকায় নেতাকর্মীরা একটি মিছিল বের করেন।

এতে নেতৃত্ব দেন কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক সামশুল আলম রানা ও সহ-সাংগঠনিক সম্পাদক আমির আমজাদ মুন্না। এসময় তারা ধর্মঘটের সমর্থনে বিভিন্ন স্লোগান দিতে দিতে টিএসসির দিকে অগ্রসর হন।

মিছিলে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রনেতা সর্দার আমিরুল ইসলাম সাগর, আজিম উদ্দিন মেরাজ, মামুন খান, দেলজার, এফ রহমান হলের মাহবুব রব্বানী জয়, সূর্যসেন হলের শাহনেওয়াজ, আলতাফ, গাজী আরিফ, সাইফুল মোহসীন, বাশার, এসএম হলের হাবিবুল বাশার, সজীব মোর্শেদ, জহুরুল হক হলের নেওয়াজ, ফজলুল হক হলের মাসুম,প্রমুখ।

উল্লেখ্য, মঙ্গলবার থেকে নির্দলীয় নিরপেক্ষ সরকারের দাবিতে ও সংগঠনের নেতাকর্মীদের গুম, খুন ও গ্রেপ্তারের প্রতিবাদে ছাত্রদল এ কর্মসূচি পালন করছে।
প্রতিক্ষণ/এডি/রবি

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G