ঢাবিতে ১৮ ককটেল উদ্ধার

প্রকাশঃ মার্চ ১৮, ২০১৫ সময়ঃ ১১:৩৮ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১১:৩৮ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:

koktelঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) তিন নেতার মাজার এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ১৮টি ককটেল উদ্ধার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) ৩।

মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ককটেল গুলো উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে গ্রেফতার করতে পারেনি বাহিনীটির সদস্যরা।

র‍্যাব সদর দফতরের মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক মেজর মাকসুদুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ককটেলগুলো উদ্ধার করা হয়েছে।

এদিকে, শাহবাগ থানার সাব ইন্সপেক্টর সফিয়ার ও ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

প্রতিক্ষণ/এডি/জালালী

 

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G