ঢাবির ‘গ’ ইউনিটের ফল প্রকাশ

প্রকাশঃ অক্টোবর ১৮, ২০১৫ সময়ঃ ১:৪৯ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১:৪৯ অপরাহ্ণ

ঢাকা বিশ্ববিদ্যালয় ২০১৫Dhaka_University_logo-২০১৬ শিক্ষাবর্ষে বিজনেস স্টাডিজ অনুষদভুক্ত ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে।

রোববার (১৮ অক্টোবর) দুপুর ১টা ৯ মিনিটে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের কেন্দ্রীয় ভর্তি অফিসে আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করেন উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক।

এবারের ভর্তি পরীক্ষায় ৪০ হাজার ৯৫৬ জন ‍অংশ নিয়ে পাস করেছেন ৭ হাজার ১৯৪ জন। পাসের হার ১৭.৫৬ শতাংশ। ফেল করেছেন ৩৩ হাজার ৭৬২ জন।

কেন্দ্রীয় ভর্তি অফিস সূত্রে জানা যায়, ফল প্রকাশ হওয়ার পর শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (admission.eis.du.ac.bd) নিজের অ্যাকাউন্টে লগইন করে ফল জানতে পারবেন।

এছাড়া মোবাইলেও পাওয়া যাবে ফল। এজন্য মোবাইলের মেসেজ অপশনে গিয়ে DU লিখে একটি স্পেস দিয়ে GA লিখে আরেকটি স্পেস দিয়ে ভর্তি পরীক্ষার রোল লিখে পাঠাতে হবে ১৬৩২১ নম্বরে। ফিরতি এসএমএসে ফল জানা যাবে।

শুক্রবার (১৬ অক্টোবর) সকাল দশটা থেকে মোট ৫৬টি কেন্দ্রে এক ঘণ্টার এ পরীক্ষা একযোগে শুরু হয়। এর মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ৪৬টি ও ক্যাম্পাসের বাইরে ১০টি কেন্দ্র রয়েছে।

প্রতিক্ষণ/এডি/এসএবি

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G