ঢাবি শিক্ষার্থীরা গুগলে ৬৫ হাজার বাংলা শব্দ দিলেন

প্রকাশঃ ফেব্রুয়ারি ২৭, ২০১৫ সময়ঃ ৫:০৪ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৫:০৬ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:

google-duগুগল ট্রান্সলেশনে তিন দিনে ৬৫ হাজার বাংলা শব্দ যোগ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভাষাবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা।

গুগল ডেভলপার গ্রুপ বাংলার (জিডিজি বাংলা) উদ্যোগে ২৩ ফেব্রুয়ারি গুগল ট্রান্সলেশনের জন্য ওই কার্যক্রম শুরু হয়। এদের মধ্যে যারা সবচেয়ে বেশি শব্দ যোগ করেছেন তাদের আনুষ্ঠানিক ভাবে পুরস্কার দেওয়া হয়েছে। সবচেয়ে বেশি ১৩ হাজার বাংলা অনুবাদ যোগ করেন ভাষাবিজ্ঞান বিভাগের ছাত্র তারেক মাহমুদ।

পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ভাষাবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান প্রফেসর হাকিম আরিফ বক্তব্যে রাখেন।

জিডিজি বাংলার ব্যবস্থাপক জাবেদ সুলতান পিয়াস বলেন, শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষাবিজ্ঞান বিভাগ থেকে ৬৫ হাজার বাংলা শব্দ যোগ হওয়ার বিষয়টি খুবই আশাব্যঞ্জক। তরুণদের এমন অংশগ্রহনই পারে ইন্টারনেটে বাংলাকে আরও সমৃদ্ধ করতে।

প্রসঙ্গত, গত ডিসেম্বর  ‘সীমানা ছাড়িয়ে বাংলা’ শ্লোগানে ইন্টারনেটে বাংলা ভাষাকে ছাড়িয়ে দেয়ার আহ্বান জানিয়ে শুরু হয় বাংলার জন্য বিশেষ গুগল ডেভেলপারস্ গ্রুপ জিডিজি বাংলার কার্যক্রম। আগ্রহীরা জিডিজি বাংলার (http://goo.gl/WuXLKp) সঙ্গে যুক্ত হয়ে গুগল ট্রান্সলেশনে বাংলাকে সমৃদ্ধ করে তুলতে পারবেন। গুগল অনুবাদে শব্দযোগের এই কার্যক্রম চলবে পহেলা বৈশাখ পর্যন্ত। পহেলা বৈশাখে যারা সবচেয়ে বেশি শব্দ যোগ করবেন তাদের পুরস্কৃত করা হবে। তাহলে শুরু করে দিন এখনই। জিতে নিন পুরস্কার।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাষা বিজ্ঞান বিভাগের লেকচারার মাশরুর ইমতিয়াজ, শান্তা তাওহিদা, খন্দকার খায়রুন্নাহার, জেনিফার জাহান, ই-কমার্স সাইট এসো ডট কমের ম্যানেজার এডমিন খাইরুল বাশার, জিডিজি বাংলার কমিউনিকেশন অ্যাসোসিয়েট রাহিতুল ইসলাম রুয়েল প্রমুখ।

প্রতিক্ষণ/এডি/আসিফ

আরো সংবাদঃ

[fbcomments]

আর্কাইভ

July 2026
SSMTWTF
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
20G