ঢালিউডের শীর্ষ পাঁচ নায়িকা

প্রকাশঃ অক্টোবর ২৮, ২০১৫ সময়ঃ ১০:২৩ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১০:২৯ পূর্বাহ্ণ

সুমাইয়া বিনতে আজাদ

heroinঢাকাইয়া চলচ্চিত্রের বেশ ‘কোয়ালিটি টাইম’ চলছে এখন! একেবারে পরিবর্তন না হলেও হালের সিনেমাগুলো দর্শককে হলমুখী করছে বলেই মনে হয়। আর অভিনেতা – অভিনেত্রীর সংকট কাটিয়ে ঢালিউড যে সোনালী সময় পার করছে তা আর বলার অপেক্ষা রাখে না। বেশ কয়জন নায়িকা ঢালিউডে তো কাজ করছেন, দাপিয়ে বেড়াচ্ছেন ভীন দেশও। বাংলাদেশে শীর্ষে থাকা সেইরকম ৫ জন নায়িকার কথাই শোনাবো আজ।

‘সর্বজয়া’ জয়া আহসান

ছোটপর্দার বহুমাত্রিক জনপ্রিয় চরিত্র আর মডেলিংএর জন্য বিখ্যাত জয়া আহসান এখন বড় পর্দার সবচেয়ে জনপ্রিয় ও আলোচিত নায়িকা। দেশের গন্ডি ছাড়িয়েও যিনি তার কাজকে নিয়ে গেছেন সর্বোচ্চ উচ্চতায়। ব্যাচেলর সিনেমার একটি বিশেষ চরিত্রের মাধ্যমে আগমন। এরপর ধীরে ধীরে এগিয়ে গেছেন লক্ষ্যে। নানা পর্যায়ের পুরস্কারের পাশাপাশি তিনিই একমাত্র অভিনেত্রী বাংলাদেশের যিনি কানে আমন্ত্রণ পেয়েছিলেন।

‘অন্যরকম’ মাহিয়া মাহি

রাজশাহীর মেয়ে মাহির লক্ষ্যই ছিল যেন ঢালিউড। আর তাই শুরুই করেন বড়পর্দা দিয়ে। জাজ মাল্টিমিডিয়ার ভালবাসার রং নামের সিনেমাটি দিয়ে শুরু করেছেন। দেশের বাইরেও তিনি সমানতালে জনপ্রিয়। এছাড়াও বাংলাদেশের ড্যাশিং নায়িকা হিসেবেও বেশ জনপ্রিয় মাহি।

‘ঢালিউড’ অপু

ঢাকাই সিনেমার নায়িকা যেন অপু। কখনো কখনো ঢালিউডের প্রাণও বলা হয় তাকে। ২০০৪ সালে আমজাদ হোসেনের ‘কাল সকালে’ সিনেমাটি নিয়ে ঢাকাই চলচ্চিত্রে আগমন ঘটে অপুর। এরপর কোটি টাকার কাবিনে মূল চরিত্রের মাধ্যমে ঢালিউডের জায়গাটি দখল করে নেন তিনি।

‘ফ্যান্টাস্টিক’ ফারিয়া
রেডিও জকি হিসেবে শুরুটা। এরপর উপস্থাপনা ও মডেলিংয়ে ছিলেন সরব। শুরু থেকেই যা করেছেন তাতেই ছিল সফলতার ছোয়া। ইতিমধ্যে কাজ শুরু করেছেন দেশি-বিদেশী নানা ছবিতে।

‘সম্ভাবনাময়’ পরীমণি

ঢালিউডের নতুন এক সম্ভবনার নাম পরীমণি। ইতিমধ্যেই কাজের মাধ্যমে তিনি চলে এসেছেন আলোচনায়। নজরুল ইসলাম খানের ‘রানাপ্লাজা’ সিনেমার মাধ্যমে আলোচনায় আসেন তিনি। নড়াইলের মেয়ে পরীমণির লক্ষ্যও কিন্তু সামনের সারি।

প্রতিক্ষণ/এডি/এনজে

আরো সংবাদঃ

[fbcomments]

আর্কাইভ

July 2026
SSMTWTF
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
20G