তাবিথ আউয়ালের প্রার্থিতা বৈধ

প্রকাশঃ এপ্রিল ৭, ২০১৫ সময়ঃ ৯:১২ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৯:১২ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক

tabithঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র প্রার্থী আবদুল আউয়াল মিন্টুর ছেলে তাবিথ আউয়ালের প্রার্থিতা বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন।

বুধবার রাত সাড়ে ৮টার দিকে ঢাকা বিভাগীয় নির্বাচন কমিশনার জিল্লার রহমান তার প্রার্থিতা বৈধ ঘোষণা করেন।

এর আগে মঙ্গলবার তার বিরুদ্ধে ঋণখেলাপির অভিযোগ এনে প্রার্থিতা বাতিলের জন্য আবেদন করে বাংলাদেশ ব্যাংক।

এই আবেদনের ওপর সন্ধ্যায় বিভাগীয় নির্বাচন কমিশনে শুনানি শুরু হয়। শুনানি শেষে রাতে তার প্রার্থিতা বৈধ বলে ঘোষণা করা হয়।

প্রতিক্ষণ/এডি/এআই

আরো সংবাদঃ

সর্বশেষ সংবাদ

আর্কাইভ

October 2026
SSMTWTF
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31 
20G