তিস্তা ইস্যু বসছেন মোদি-মমতা

প্রকাশঃ আগস্ট ৩, ২০১৫ সময়ঃ ৯:১২ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৯:১২ অপরাহ্ণ

আন্তর্জাতিক ডেস্ক

modiবাংলাদেশের সঙ্গে স্থলসীমান্ত চুক্তি সম্পন্ন হওয়ার পর তিস্তার পানি বণ্টন চুক্তির সমাধান নিয়ে কাজ শুরু করছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এ বিষয়ে বিস্তারিত আলোচনার জন্য দিল্লিতে আগামী ১১-১২ আগস্ট মোদি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর সঙ্গে বৈঠক করবেন। সোমবার টাইমস অব ইন্ডিয়ার খবরে এ কথা বলা হয়েছে।

টাইমস অব ইন্ডিয়া জানায়, আগামী ১১-১২ আগস্ট মোদির সঙ্গে সাক্ষাৎ করতে মমতাকে আমন্ত্রণ জানানো হয়েছে যাতে তিস্তা চুক্তির সমাধান সহ কেন্দ্র ও রাজ্য একটি আর্থিক সহায়তা প্যাকেজ প্রণয়ন করতে ।

এছাড়া পশ্চিমবঙ্গের কুচবিহার রাজ্যে বাংলাদেশের সাবেক ৫১টি ছিটমহল এখন ভারতের ভূখণ্ডে পরিণত হয়েছে। এসব ছিটমহলের বাসিন্দারা ৬৮ বছর পর নিজের দেশ পেয়েছেন এবং তারা এখন ভারতের কাছ থেকে সব ধরনের সহায়তা পাবেন যা এতদিন উপেক্ষিত ছিল। মোদির ‘অ্যাক্ট ইস্ট’ নীতিতে পশ্চিমবঙ্গকে গুরুত্ব দেয়া হয়েছে। ওই নীতি বাস্তবায়নে মমতার ভূমিকা গুরুত্বপূর্ণ।

খবরে বলা হয়েছে, স্থলসীমান্ত চুক্তির কার্যকারিতা ভারতের জন্য একটি সাফল্য। দুটি দেশ একটি লক্ষ্য নিয়ে কাজ করেছে। সীমান্ত চিহ্নিত করা থেকে শুরু করে ছিটমহল বিনিময় করা হয়েছে।

এদিকে বাংলাদেশে ভারতের ছিটমহলে বসবাসরত ৩৭ হাজার বাসিন্দার মধ্যে কেবল ৯৭৯ জন ভারতে আসতে মত দিয়েছেন।

স্বরাষ্ট্র সচিব পশ্চিমবঙ্গ সরকারকে অবহিত করেছিলেন যে, ভারতে আসতে ইচ্ছুক হাজার হাজার লোকদের পুনর্বাসনে রাজ্য সরকারকে তিন হাজার ৯ কোটি রুপির প্যাকেজ দেয়া হবে। তবে শেষমেষ ৯৭৯ জন আসায় অর্থ ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় মমতাকে জানিয়েছে, অর্থের পরিমাণ অনেক কমে আসবে।

প্রতিক্ষণ / এডি / দাউদ

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G