তেল চুরির অভিযোগে বাংলাদেশীকে ভারতে গণপিটুনী

প্রকাশঃ ডিসেম্বর ৫, ২০১৬ সময়ঃ ৩:০৫ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১০:১৩ অপরাহ্ণ

indiaসুনামগঞ্জের তাহিরপুর সীমান্তবর্তী ভারতের বড়ছড়া এলাকায় গণপিটুনিতে এক বাংলাদেশির মৃত্যু হয়েছে বলে জানা গেছে।

এ বিষয়ে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) জানিয়েছে, সোমবার সকাল ৮টায় সীমান্ত পার হয়ে বড়ছড়ায় পার্ক করা কয়লার একটি ট্রাক থেকে তেল চুরির সময় স্থানীয় লোকজন ঐ যুবককে ধরে গণপিটুনি দেয়। এ সময় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নিহতের নাম বশির আহমদ (৩৩)। বাড়ি তাহিরপুর উপজেলার কলাগাঁও ইউনিয়নের শ্রীপুর গ্রামে।

বিজিবি আরও জানায়, বশির আহমদ বড়ছড়া পয়েন্ট দিয়ে ভারতে অনুপ্রবেশ করেন। বড়ছড়া এলাকায় একটি ট্রাকে তেল চুরির সময় স্থানীয় লোকজনের হাতে ধরা পড়েন তিনি। পরে ভারতীয়রা গণপিটুনি দেয় বশিরকে। ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। ঘটনার খবর পেয়ে ভারতের বড়ছড়া থানা পুলিশ লাশ উদ্ধার করে।

এদিকে, লাশ ফেরত আনতে ভারত-বাংলাদেশ সীমান্তে পতাকা বৈঠক হয়েছে এবং বিএসএফের সঙ্গে যোগাযোগ রক্ষা করা হচ্ছে বলেও জানানো হয়েছে।

বিজিবির ২৮ রাইফেলস ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর মাহবুবুল আলম জানান, তরুণের লাশ আনার প্রক্রিয়া শুরু করা হয়েছে। এরই মধ্যে পতাকা বৈঠক হয়েছে।

প্রতিক্ষণ/এডি/শাআ

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

April 2026
SSMTWTF
 123
45678910
11121314151617
18192021222324
252627282930 
20G