থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রীর বিচার শুরু

প্রকাশঃ মে ১৯, ২০১৫ সময়ঃ ১:৩১ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৪:৪৭ অপরাহ্ণ

inlakদায়িত্বে অবহেলা ও চালের ভর্তুকি প্রকল্পে দুর্নীতির অভিযোগে থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রার বিচার শুরু করেছে দেশটির একটি আদালত।

মঙ্গলবার ব্যাংককে আদালতের বাইরে উপস্থিত জনতাকে তিনি জানিয়েছেন, নিজেকে নির্দোষ প্রমাণ করতে সক্ষম হবেন তিনি। ক্ষমতায় থাকাকালে দায়িত্বে অবহেলার অভিযোগও অস্বীকার করেছেন সাবেক এই প্রধানমন্ত্রী।

এতে দোষী প্রমাণিত হলে তার ১০ বছরের কারাদন্ড হতে পারে। গত বছর এক সামরিক অভ্যুত্থানে ইংলাক সিনাওয়াত্রা সরকারের পতন ঘটে। এর আগে ২০০৬ সালে তার ভাই থাকসিন সিনাওয়াত্রাও আরেকটি সেনা অভ্যুত্থানে ক্ষমতা হারিয়েছিলেন।

প্রতিক্ষণ/এডি/নুর/বাদল

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G