থাই সেনাবাহিনী মানবপাচারে অভিযুক্ত

প্রকাশঃ জুন ২, ২০১৫ সময়ঃ ৫:৩৬ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৫:৩৬ অপরাহ্ণ

আন্তর্জাতিক ডেস্ক, প্রতিক্ষণ ডটকম:

Manob-Pacharkariথাইল্যান্ডের সেনাবাহিনীর বিরুদ্ধে মানবপাচারে সরাসরি জড়িত থাকার অভিযোগ প্রমাণিত হয়েছে ।

এর আগে দেশটির সেনাবাহিনী এই অভিযোগ অস্বীকার করলেও এরই মধ্যে একজন লেফটেন্যান্ট জেনারেলকে তার পদ থেকে সাময়িক বরখাস্ত করে তাকে গ্রেফতারের নির্দেশ দিয়েছেন আদালত।

এদিকে, এই অভিবাসন সমস্যা নিরসনে মিয়ানমারে রোহিঙ্গাদের ওপর অত্যাচার, নিপীড়ন বন্ধ করার আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা।

সোমবার ওয়াশিংটনে এক সংবাদ সম্মেলনে মিয়ানমার সরকারের প্রতি রোহিঙ্গাদের ওপর বৈষম্যমূলক আচরণ বন্ধ করার আহ্বান জানান তিনি।

মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বলেন, ‘মিয়ানমারে রোহিঙ্গাদের মানবাধিকার বলতে কিছুই নেই।যদি তাদের ওপর অত্যাচার নির্যাতন বন্ধ না করা হয় তবে অভিবাসী সংকট নিরসন কোনোভাবেই সম্ভব নয়।

এদিকে, ইন্দোনেশিয়ার তথ্যমন্ত্রী জানিয়েছেন, ৪দিন আগে আন্দামান সাগর থেকে উদ্ধার হওয়া ৭শো রোহিঙ্গা বোঝাই নৌকাটিকে বাংলাদেশের জলসীমায় ঠেলে দিচ্ছে দেশটির নৌবাহিনী।

প্রতিক্ষণ/এডি/জহির

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G