দিনাজপুরে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মানববন্ধন পালিত
জেলা প্রতিবেদক
দিনাজপুর উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ২০১৩-১৪ ইং সনের বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনের বিএ/বিএসএস পরীক্ষা কেবিএম কলেজের ইস্টাডি সেন্টারে পরীক্ষা কেন্দ্র ফেরানোর দাবীতে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সম্মুখের পাকা সড়কে আজ শনিবার মানববন্ধন কর্মসূচি পালন করে।
মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন শিক্ষার্থী সুশেন রায়, রানা সরকার, মোঃ শাকিল, মোঃ আশিক, মোঃ দুলাল, আবু বক্কর, ধনেশ, শবনম, মুনমুন,নাসরিন, শাপলা প্রমুখ।
এই সম্মেলনে বক্তারা বলেন যে, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপ-আঞ্চলিক কেন্দ্রের উপ-পরিচালক মোকছেদার রহমানের ষড়যন্ত্রমূলক আচারণের জন্য চারশ শিক্ষার্থী এবার পরীক্ষা দেয়া থেকে বঞ্চিত হয়েছে। শুধুমাত্র শিক্ষার্থীরা উপ-পরিচালককে উৎকোচ না দেওয়ায় ইস্টাডি সেন্টার কেবিএম কলেজে পরীক্ষা কেন্দ্র না দিয়ে অন্যায়ভাবে আদর্শ কলেজে পরীক্ষা কেন্দ্র স্থাপন করেছেন। অথচ তার আন্ডারে ৭টি কেন্দ্রের মধ্যে ৬টি কেন্দ্রে পূর্বের ন্যায় কেন্দ্র রয়েছে।
আমরা উক্ত দুর্নীতিবাজ উপ-পরিচালকের অবিলম্বে অপসারণ দাবি করছি এবং পূর্বের মত ইস্টাডি সেন্টার কেবিএম কলেজে শিক্ষার্থীদের পরীক্ষা কেন্ত্র রাখার জোর দাবি জানাচ্ছি। অবিলম্বে আমাদের এই ন্যায় সঙ্গত দাবি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ মেনে না নিলে আমরা আগামীতে বৃহত্তর আন্দোলনে কর্মসূচি গ্রহণ করতে বাধ্য হব।
প্রতিক্ষন/এডি/ইমতিয়াজ
























