দিনাজপুরে দরিদ্রদের মাঝে রিক্সা ভ্যান বিতরণ

প্রকাশঃ এপ্রিল ২৫, ২০১৭ সময়ঃ ৭:২৫ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৭:২৫ অপরাহ্ণ

মেহেদী হাসান উজ্জ্বল, দিনাজপুর প্রতিনিধি:

দিনাজপুরের ফুলবাড়ীতে ওয়ার্ল্ড ভিশন এডিপি কর্তৃক হতদরিদ্র পরিবারের সদস্যদের প্রশিক্ষণ শেষে সনদ বিতরণ এবং রিক্সা-ভ্যান, টুল বক্স, ক্রিম সেফারেটর মেশিন বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার ফুলবাড়ী উপজেলা পরিষদ সভাকক্ষে বেসরকারি সংস্থা ওয়ার্ল্ড ভিশন এডিপি-এর উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এ সময় ফুলবাড়ী উপজেলার ৪টি ইউনিয়নের হতদরিদ্র পরিবারের ২০ জনকে রিক্সা ভ্যান, কাপড়ে কারচুপি কাজের জন্য ২৮ জনকে টুল বক্স এবং ক্রিম সেফারেটর মেশিন ও প্রশিক্ষিত শিশু সাংবাদিক ২৫ জনকে সদনপত্র বিতরণ করা হয়।

সংস্থার ম্যানেজার পবিত্র বেলেডিকস্তা এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার এহেতেশাম রেজা, উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান, আলাদীপুর ইউপি সিবিও সভাপতি মমতা রাজ বংশী, প্রশিক্ষণার্থী আরমিনা বেগম, রত্না এবং জান্নাতুন প্রমূখ।

প্রতিক্ষণ/এডি/সাই

 

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

April 2026
SSMTWTF
 123
45678910
11121314151617
18192021222324
252627282930 
20G