দিনাজপুরে পুলিশ পরিচয়ে প্রতারক আটক

প্রকাশঃ মে ১৫, ২০১৭ সময়ঃ ৭:০৭ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৭:০৭ অপরাহ্ণ

মেহেদী হাসান উজ্জ্বল, দিনাজপুর প্রতিনিধি:

দিনাজপুরের ফুলবাড়ীতে পুলিশ পরিচয়ে প্রতারণার দায়ে খেলনা পিস্তলসহ এক যুবককে আটক করা হয়েছে।

আজ সোমবার দুপুরে পুলিশের পোশাক পরে দিনাজপুর-ঢাকা মহাসড়কের বারকোনা নামক স্থানে যানবহন থেকে টাকা আদায় করার সময় তাকে আটক করা হয়।

আটক প্রতারক পলক উপজেলার কাটাবাড়ী গ্রামের সিরাজুল ইসলামের পুত্র।

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রহমান বলেন, আটক পলকের সাথে একই এলাকার সিদ্দিকের ছেলে সাকিবও ছিল। পুলিশের উপস্থিতি বুঝতে পেরে সাকিব পালিয়ে যায়। পলকের নিকট একটি খেলনা পিস্তল পাওয়া গেছে।

এই বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (ফুলবাড়ী সার্কেল) রফিকুল ইসলাম জানান, পুলিশ পরিচয়ে প্রতারক আটকের খবর তিনি ওসি রহমানের নিকট জেনেছেন। আটক প্রতারককে জিজ্ঞাসাবাদ করে মামলা দায়ের করা হবে।

প্রতিক্ষণ/এডি/সাই

 

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G