দিনাজপুরে মাদক ব্যবসায়ী আটক

প্রকাশঃ এপ্রিল ১৯, ২০১৭ সময়ঃ ১০:৪৬ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১০:৪৮ পূর্বাহ্ণ

দিনাজপুর প্রতিনিধ

দিনাজপুরের চিরিরবন্দরে ২১ বোতল এ্যালকোহলসহ মাদক ব্যবসায়ীকে আটক করেছে চিরিরবন্দর থানা পুলিশ।

গত কাল ১৮ এপ্রিল দুপুর ২টায় উপজেলার আমতলী সীমান্ত থেকে ২১ বোতল এ্যালকোহলসহ মহসীন আলীকে গ্রেফতার করা হয়।

এ ব্যাপারে চিরিরবন্দর থানার এএসআই বুলবুল বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে গতকাল রাতে একটি মামলা দায়ের করে। আটককৃত মাদক ব্যবসায়ীর মহসীন আলী ওরফে মাস্তান (৩৫) চিরিরবন্দরের পুনট্টি ইউনিয়নের কুতুবডাঙ্গা বিশ্বনাথপুর গ্রামের মনসুর আলীর পুত্র।

চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ হারেসুল ইসলাম জানান, মহসীন উপজেলার বিভিন্ন এলাকায় এ্যালকোহল, ফেন্সিডিল ও ইয়াবা ব্যবসার সাথে জড়িত।

তার বিরুদ্ধে চিরিরবন্দর থানায় মাদকের একাধিক মামলা আছে।

প্রতিক্ষণ/এডি/রন

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G