দিনাজপুরে রবীন্দ্র জন্মজয়ন্তী পালিত

প্রকাশঃ মে ৮, ২০১৭ সময়ঃ ৮:৩১ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৮:৩১ অপরাহ্ণ

ভুপেন্দ্র নাথ রায়, দিনাজপুর প্রতিনিধি:

দিনাজপুরে কবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৬তম জন্মজয়ন্তী পালিত হয়েছে।

আজ সোমবার দিনাজপুরের বাহাদুর বাজারে দিনাজপুর জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ এ অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানের শুরুতে মঙ্গল দীপ প্রজ্বলন করে শুভ সূচনা করা হয়।

এ উপলক্ষে শিক্ষার্থীদের মাঝে অংকন প্রতিযোগিতার আয়োজন করা হয়। এছাড়া দিনাজপুর সম্মিলন রবীন্দ্রগঙ্গীত শিল্পীরা অনুষ্ঠানে রবীন্দ্র সংগীত পরিবেশন করে।

চিত্ত ঘোষের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর সম্মিলন নাট্য গোষ্ঠীর বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব জনাব শাহাজাহান খন্দকার এবং দিনাজপুর সংগীত কলেজের প্রভাষক জনাব সৈকত।

প্রতিক্ষণ/এডি/সাই

 

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G