দিনাজপুর বিএমএসএফ-এর কমিটি গঠন

প্রকাশঃ মে ৭, ২০১৭ সময়ঃ ১:৫৫ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১:৫৭ অপরাহ্ণ

ভূপেন্দ্রনাথ রায়, দিনাজপুর প্রতিনিধি:

সারা দেশের পেশাদার সাংবাদিকদের দ্রুত তালিকা, সাংবাদিক নিয়োগ নীতিমালা, সাংবাদিক নির্যাতন বন্ধে যুগোপযোগী আইন প্রণয়নসহ ১৪ দফা দাবি বাস্তবায়নে বাংলাদেশের অন্যান্য জেলার ন্যায় দিনাজপুরের খানসামায় সাংবাদিক ধীমান চন্দ্র দাসকে সভাপতি এবং আমিনুল ইসলামকে সাধারণ সম্পাদক করে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ)’র উপজেলা কমিটি গঠিত হয়েছে।

গত শনিবার উপজেলার পাকেরহাটে অনুষ্ঠিত সাধারণ সভায় ৯ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করা হয়। সভায় সভাপতিত্ব করেন রাণীরবন্দর আঞ্চলিক বিএমএসএফ’র সভাপতি মো: ফজলুর রহমান। 

কমিটির অন্য সদস্যরা হলেন- সহ-সভাপতি মো: রেজাউল করিম রেজা ও ভূপেন্দ্রনাথ রায়, যুগ্ম-সাধারণ সম্পাদক মো: গোলাম কিবরিয়া রনি, সাংগঠনিক সম্পাদক মো: শাহানুর রহমান শাহীন, অর্থ সম্পাদক কানাইলাল রায়, প্রচার সম্পাদক মো: আজিজার রহমান এবং কার্যনির্বাহী সদস্য মো: রকিবুল ইসলাম রকি প্রমূখ।

এ কমিটির মাধ্যমে খানসামায় বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) এর নতুন যাত্রা শুরু হলো।

প্রতিক্ষণ/এডি/সাই

 

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

April 2026
SSMTWTF
 123
45678910
11121314151617
18192021222324
252627282930 
20G