দুই ভাই-বোনকে কুপিয়ে জখম

প্রকাশঃ জুন ৯, ২০১৬ সময়ঃ ১২:১৮ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১২:১৯ অপরাহ্ণ

প্রতিক্ষণ ডেস্কঃ

Dhaka-University1

সায়েদাবাদ যাওয়ার পথে টিকাটুলী এলাকায় দুর্বৃত্তের ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর জখম হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) অধ্যয়নরত দুই ভাইবোন। এদের মধ্যে বোনের অবস্থা আশঙ্কাজনক।

এজাবুল হক জানান, সকাল ৬টার দিকে তারা দুজন বাগেরহাটে বাড়ির উদ্দেশে রওনা দিয়েছিলেন। কবি সুফিয়া কামাল হলের সামনে থেকে রিকশাযোগে সায়েদাবাদ যাওয়ার পথে টিকাটুলী এলাকায় ছিনতাইকারীর কবলে পড়েন তারা।

তিন-চার জন ছিনতাইকারী রিকশা আটকে তাদের কাছ থেকে ব্যাগসহ মালামাল ছিনিয়ে নেয়ার চেষ্টা করলে তারা বাধা দেন। ওই সময় ছিনতাইকারীরা তাদের ধারালো অস্ত্র দিয়ে জখম করে।

আহতরা হলেন— ঢাবির গণিত বিভাগের স্নাতকোত্তর শেষ বর্ষের ছাত্র এজাবুল হক (২৪) ও তার ছোট বোন ব্যবস্থাপনা বিভাগের স্নাতক তৃতীয় বর্ষের ছাত্রী ফারিয়া তাবাসসুম (২১)।

এজাবুল হক ঢাবির ফজলুল হক হলে এবং ফারিয়া কবি সুফিয়া কামাল হলে থাকেন। তাদের বাড়ি বাগেরহাট জেলা সদরে।

তাদের কাছ থেকে একটি ল্যাপটপ, দুটি মোবাইল সেট ও নগদ পাঁচ হাজার টাকা ছিনিয়ে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে আহত অবস্থায় আশে পাশের পথচারীরা তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসেন।

চিকিৎসকেরা জানিয়েছেন, ফারিয়া তাবাসসুমের অবস্থা আশঙ্কাজনক। ধারালো অস্ত্রের আঘাতে তার বাম হাত ও পিঠে গুরুতর জখম হয়েছে।

ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ সিদ্দিকুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, ছিনতাইকারীরা ঢাবি শিক্ষার্থী ভাইবোনকে ছুরিকাঘাত করে তাদের সঙ্গে থাকা মালামাল ছিনিয়ে নিয়ে গেছে।

 

প্রতিক্ষণ/এডি/আরএম

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G