দুপুরে বিবৃতি দিয়ে সন্ধ্যায় প্রত্যাহার রিজভীর

প্রকাশঃ জানুয়ারি ১৭, ২০১৫ সময়ঃ ৬:৪১ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৬:৪১ অপরাহ্ণ

rijvi 2নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:

রংপুরের মিঠাপুকুর উপজেলায় আয়োজিত এক সমাবেশে পুলিশের মহাপরিদর্শক (আইজি) এ কে এম শহিদুল হক ও র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) ডিজি বেনজীর আহমেদের রাজনৈতিক বক্তব্যের বিরুদ্ধে দেওয়া ২০ দলীয় জোটের বিবৃতি প্রত্যাহার করে নিলেন বিএনপির দফতরের দায়িত্বপ্রাপ্ত যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।

গণমাধ্যমে দেওয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে শনিবার সন্ধ্যায় তিনি দুপুরের বিবৃতিটি প্রত্যাহারের ঘোষণা দেন।

রিজভী আহমেদ বলেন, ‘বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের পক্ষে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয় থেকে একটি বিবৃতি গণমাধ্যমে পাঠানো হয়েছে। সুতরাং একই বিষয়ে আমার স্বাক্ষরিত গণমাধ্যমে প্রেরিত বিবৃতিটি প্রত্যাহার করে নিলাম।’

প্রতিক্ষণ/এডি/জহির

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

May 2026
SSMTWTF
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031 
20G