নওগাঁয় মে দিবস পালন

প্রকাশঃ মে ১, ২০১৭ সময়ঃ ৯:০৩ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৯:০৩ অপরাহ্ণ

দিলিপ চৌহান, নওগাঁ প্রতিনিধিঃ

মহান মে দিবস উপলক্ষে “শ্রমিক-মালিক গড়বো দেশ, এগিয়ে যাবে বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁ জেলার পত্নীতলায় বিভিন্ন সংগঠনের উদ্যেগে র‌্যালি, আলোচনা সভা, মিলাদ মাহফিল ও তবারক বিতরণের মধ্য দিয়ে মে দিবস পালিত হয়েছে।

পত্নীতলা জাতীয় শ্রমিক লীগের উদ্যেগে আজ সোমবার উপজেলা সদর নজিপুর বাসস্ট্যান্ড এলাকায় এক র‌্যালীর আয়োজন করা হয়। র‌্যালী শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জাতীয় সংসদের হুইপ নওগাঁ-২ আসনের সংসদ সদস্য শহিদুজ্জামান সরকার এমপি। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পত্নীতলা জাতীয় শ্রমিক লীগের সভাপতি দেওয়ান আঃ রশিদ, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ইছাহাক হোসেন, সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুল গাফফার, বাবু নির্মল কুমার ঘোষ, আব্দুল খালেক চৌধুরী, নজিপুর পৌর সভার মেয়র রেজাউল কবির চৌধুরী বাবু, পত্নীতলা জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক রতন কুমার এবং দিলিপ চৌহান প্রমূখ।

অপর দিকে পত্নীতলা উপজেলা ইমারত নির্মান শ্রমীক ইউনিয়ন একটি বর্নাঢ্য র‌্যালী নিয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে নিজস্ব কার্যালয়ে সভাবেশের আয়োজন করে।

সভায় মে দিবসের তাৎপর্য তুলে ধরে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা প্রকাশ চন্দ্র সরকার।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, পত্নীতলা ইমারত নির্মান শ্রমীক ইউনিয়নের সভাপতি আলহাজ্ব বুলবুল চৌধুরীর, অবসর প্রাপ্ত কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আলহাজ্ব জয়নাল আবেদীন, ইমারত নির্মান শ্রমীক ইউনিয়নের উপদেষ্টা মন্ডলীর সদস্য প্রধান শিক্ষক স্বদেশ কুমার মন্ডল, সংগঠনের সহ-সভাপতি রেজাউল ইসলাম কালু, সাধারণ সম্পাদক বিপুল চন্দ্র, দি হাঙ্গার প্রজেক্ট নওগাঁর এলাকা সমন্বয়কারী আছির উদ্দীন।

আলোচনা সভা শেষে মিলাদ ও দোয়া মাহফিল পরিচালনা করেন আলহাজ্ব খয়বর আলী।

অন্যান্য বছরের ন্যায় এ বছরও উপজেলার বিভিন্ন স্থানে বাস শ্রমিক সংগঠন, ট্রাক শ্রমিক সংগঠন, রিক্সা-ভ্যান শ্রমিক সংগঠন, ভুটভুটি শ্রমিক সংগঠন, ইজি বাইক শ্রমিক সংগঠন, করাত কল শ্রমিক সংগঠন, হোটেল শ্রমিক সংগঠন সহ অন্যান্য শ্রমিক সংগঠন গুলো পৃথক-পৃথক ভাবে র‌্যালী ও স্ব-স্ব কার্যালয়ে মিলাদ এবং দোয়া মাহফিল শেষে তবারক বিতরণ করে।

প্রতিক্ষণ/এডি/সাই

 

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

April 2026
SSMTWTF
 123
45678910
11121314151617
18192021222324
252627282930 
20G