নওগাঁয় স্কুল ছাত্রী ধর্ষণ

প্রকাশঃ সেপ্টেম্বর ১৭, ২০১৫ সময়ঃ ৬:০৩ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১০:৫৬ পূর্বাহ্ণ

জেলা প্রতিবেদক

dorshonনওগাঁর পত্নীতলা উপজেলার দিবর গ্রামের এক স্কুল ছাত্রী (১৩) কে বাড়িতে আটকে রেখে ধর্ষন করেছে একই গ্রামের মান্নান (৩৮) নামের এক বখাটে। এ ঘটনায় স্কুল ছাত্রীর বাদী হয়ে পত্নীতলা থানায় একটি মামলা দায়ের করেছে।

জানা গেছে, উপজেলার দিবর মধ্যপাড়া গ্রামের স্কুল ছাত্রী (১৩) সাপাহার উপজেলার একটি বালিকা উচ্চ বিদ্যালয়ে ৬ষ্ঠ শ্রেণীতে পড়ে। ঘটনারদিন গত ৯ সেপ্টেম্বর বুধবার সকাল ৮টায় ওই ছাত্রী স্কুলে যাবার পথে দিবর দক্ষিনপাড়ার বাসিন্দা আবু সাইদের স্ত্রী সেলিনা স্কুল ছাত্রীকে কাজের কথা বলে তার বাড়ির একটি রুমের মধ্যে নিয়ে যায়। রুমে আগে থেকে উৎ পেতে ছিল একই গ্রামের মৃত: আছির উদ্দীনের বখাটে ছেলে মান্নান। সেলিনা স্কুল ছাত্রীকে ওই রুমে বখাটে মান্নানের হাতে তুলে দিয়ে বাহির থেকে দরজা বন্ধ করে দেয়। সে সময় লম্পট মান্নান ইচ্ছার বিরুদ্ধে স্কুল ছাত্রীকে কয়েক দফায় জোর পূর্বক ধর্ষন করে।

একপর্যায়ে স্কুল ছাত্রী চিৎকার করার চেষ্টা করলে বখাটে মান্নান তাকে মেরে ফেলার হুমকী দেয়।

বিকেল ৩টায় বখাটে মান্নান স্কুল ছাত্রীকে ছেড়ে দিয়ে হুমকী দেয় এ ঘটনা কাউকে জানালে প্রাণে মেরে ফেলা হবে। নিজ বাড়িতে গিয়ে স্কুল ছাত্রী তার পিতা-মাতাকে বিষয়টি জানায়।

এ বিষয়ে পত্নীতলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আজিম উদ্দীন মামলার সত্যতা স্বীকার করেন বলেন, আসামীরা পলাতক থাকায় তাদের কে গ্রেফতার করা সম্ভব হয়নি। তবে দ্রুত আসামীদের গ্রেফতার করা হবে।

প্রতিক্ষণ/এডি/ডিএইচ

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G