নওগাঁয় সড়ক দুর্ঘটনায় নিহত ২

প্রকাশঃ জুন ২৮, ২০১৬ সময়ঃ ৮:৫১ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৮:৫১ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদকঃ

Road-Accident

নওগাঁর পত্নীতলায় নজিপুর-সাপাহার সড়কের মাহমুদপুর ফরেষ্ট মোড়ে ট্রাক্টর ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এসময় আরো তিনজন আহত হয়েছেন। মঙ্গলবার বিকেলে ফরেস্ট মোড়ে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- উপজেলার জাহাঙ্গীরাপাড়া এলাকার নজর আলীর ছেলে নূর ইসলাম (৫৭) এবং একই উপজেলার বাগমার গ্রামের মোহাম্মদীর ছেলে অটোরিকশাচালক আফজাল হোসেন (৫৫)।

পত্নীতলা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিন বলেন, বিকেলে সাপাহার থেকে ব্যাটারিচালিত একটি অটোরিকশা যাত্রী নিয়ে পত্নীতলার নজিপুর বাজারের দিকে যাচ্ছিল। পথিমধ্যে নজিপুর-সাপাহার সড়কের মাহমুদপুর ফরেস্ট মোড়ে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক্টরের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পাঁচজন গুরুতর আহত হন।

আহতদের উদ্ধার করে পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এদের মধ্যে অবস্থা আশঙ্কাজনক তিনজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে নূর ইসলাম ও আফজাল হোসেনের মৃত্যু হয়।

 

প্রতিক্ষণ/এডি/আরএম

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G