নওগাঁয় ৭৭ লাখ টাকার মাদকদ্রব্য ধ্বংস

প্রকাশঃ মার্চ ১৫, ২০১৫ সময়ঃ ৪:৩৮ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৪:৩৮ অপরাহ্ণ

জেলা প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:

ফাইল ফটো
ফাইল ফটো

নওগাঁয় ৭৬ লাখ ৫০ হাজার টাকা মূল্যের মাদক দ্রব্য ধ্বংস করা হয়েছে।

রোববার বেলা ১১ টায় নওগাঁ  ৪৩ বিজিবি ব্যাটালিয়ন সদর দপ্তরে এগুলো ধ্বংস  করা হয়।

৪৩ বর্ডার গার্ড ব্যাটালিয়ান সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধ অভিযান এবং টাস্কফোর্স অপরাশনের মাধ্যমে বিভিন্ন সময়ে গত এক বছরে এসব আটক করে।

ধ্বংসকৃত  মাদকদ্রব্যগুলোর মধ্যে আছে  ভারতীয় ফেন্সিডিল ৭হাজার ৭শ’ ৫৬ বোতল, ইনজেকশন ৪৩ হাজার ৫শ’ ৮০টি, চুয়ানি মদ ৩শ’ ২৫ লিটার, কালটার বিষ ৮লিটার, হেরোইন ৪ কেজি ৩২গ্রাম, গাঁজা ৯শ’ ৫০গ্রাম, পাতাড়ি বিড়ি ১৮০ প্যাকেট এবং বিভিন্ন প্রকার মদ ৩শ’ ২৭ বোতল।

প্রতিক্ষণ/এডি/বেলায়েত

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G