নজরুল বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধুর জন্মদিন উদযাপন

প্রকাশঃ মার্চ ১৭, ২০১৫ সময়ঃ ৪:১৮ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৪:১৮ অপরাহ্ণ

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক, প্রতিক্ষণ ডট কম

download (1)জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৫তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালন করা হয়েছে।

এ উপলক্ষে ক্যাম্পাসে সকাল ১০ টায় আনন্দ শোভাযাত্রা এবং জাতির পিতার ফলকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। প্রথমে বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড.মোহীত উল আলম পুস্পস্তবক অর্পন করেন।

এরপর শিক্ষক সমিতি, ডিন, বিভিন্ন বিভাগ, হল, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে পুস্পস্তবক অর্পন করা হয়। পুস্পস্তবক অর্পন শেষে বিশ্ববিদ্যালয়ের গাহি সাম্যের গান মঞ্চে বেলা ১১ টায় কেক কাটেন বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মোহীত উল আলম।

এতে সভাপতিত্ব করেন ব্যবসায় অনুষদের ডিন প্রফেসর ড. সুব্রত কুমার দে।

প্রতিক্ষণ/এডি/রবি

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G