নজরুল বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সময়সূচি চূড়ান্ত

প্রকাশঃ আগস্ট ১১, ২০১৫ সময়ঃ ৬:৫৩ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৬:৫৩ অপরাহ্ণ

সজীব অাহমেদ

kazi nazrulজাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ২০১৫-১৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা আগামী ২২-২৫ নভেম্বর অনুষ্ঠিত হবে। আজ মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহীত উল আলম- এর সভাপতিত্বে কেন্দ্রীয় ভর্তি কমিটির এক সভায় এ তথ্য জানানো হয়।

বিশ্ববিদ্যালয়ের উপ-পরিচালক এস.এম. হাফিজুর রহমান জানান, সভায় বিস্তারিত আলোচনাক্রমে এবং অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের সাথে ভর্তি পরীক্ষার নির্ধারিত তারিখ সমন্বয়ের জন্য ২০১৫-১৬ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণীতে ভর্তি পরীক্ষা আগামী ২২, ২৩, ২৪ ও ২৫ নভেম্বর ২০১৫ ইং তারিখ রোববার হতে বুধবার পর্যন্ত পুন:নির্ধারণ করা হয়।

ভর্তি পরীক্ষার অন্যান্য তথ্যাদি পরবর্তীতে বিভিন্ন পত্রিকা ও বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.jkkniu.edu.bd) এ প্রদান করা হবে।

প্রতিক্ষন/এডি/এমএস

আরো সংবাদঃ

[fbcomments]

আর্কাইভ

July 2026
SSMTWTF
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
20G