নতুন নেতৃত্বে আগামী দিনের সফলতা:ফখরুল

প্রকাশঃ এপ্রিল ১০, ২০১৬ সময়ঃ ২:২৪ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ২:২৯ অপরাহ্ণ

প্রতিক্ষণ ডেস্ক :

fokhrulবিএনপির নতুন নেতৃত্বে আগামী দিনের আন্দোলনে সফলতা আসবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে দলের সকল প্রতিকূল অবস্থা কেটে যাবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

রোববার জাতীয় ফুটবল দলের সাবেক খেলোয়াড় আইনুল হককে দেখতে গিয়ে রাজধানীর ঝিগাতলায় তার বাসায় তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, সরকার অগণতান্ত্রিক হয়ে গেছে। গ্যাস বিদ্যুতের দাম বাড়ানোর পরিকল্পনা করছে। দাম বৃদ্ধি করা হলে জনগণকে সঙ্গে নিয়ে আন্দোলন করা হবে তিনি জানান।

সাবেক ফুটবলার আইনুল হক দীর্ঘদিন ক্যান্সারে আক্রান্ত অবস্থায় বাসায় অবস্থান করছেন। তার সুস্থতা কামনা করে পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন মির্জা ফখরুল।

এ সময় বিএনপির অর্থ বিষয়ক সম্পাদক আবদুস সালাম, সাবেক ফুটবলার আমিনুল প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রতিক্ষণ/এডি/জেআই

============

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G