নতুন বছরে ‘কনসার্ট ফর উষ্ণতা’

প্রকাশঃ জানুয়ারি ১, ২০১৬ সময়ঃ ৮:৪৮ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৮:৫৩ অপরাহ্ণ

কনসার্টএসেছে নতুন বছর, সেই সাথে ঘন কুয়াশার চাদরে ঢেকে চারিদিকে শীতের প্রকোপ বেড়েই চলেছে। আর এই তীব্র শীতে শীতার্ত মানুষদের পাশে দারিয়ে তাদেরকে একটু উষ্ণতা দিতে, বাংলাদেশ স্টুন্ডেন্ট কাউন্সিল এবং অমৃতসূর্যের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হচ্ছে ‘কনসার্ট ফর উষ্ণতা’।

নতুন বছরের আগমনী বার্তা বয়ে দিতে আর শীতার্তদের শীত লাঘবই যেন এই কনসার্ট এর মূল উদ্দেশ্য । কনসার্টটির স্লোগান , “উষ্ণ হোক সব অসহায় হৃদয়”।

আগামীকাল ২ জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে স্বোপার্জিত স্বাধীনতা চত্বরে বিকেল ৩টা থেকে রাত ১০টা পর্যন্ত অনুষ্ঠিত হবে এই কনসার্ট।

কনসার্টে উপস্থিত থাকবেন সংগীতশিল্পী প্রিতম, জয় শাহরিয়ার, পারভেজ সাজ্জাদ, অর্জন, এ্যাসেজ, অবসকিউর, গানপোকা, দুর্গ, অক্সিজেন, হ্যামারনসহ আরো অনেকে।এবং এরা প্রত্যেকেই গান পরিবেশন করবেন। কনসার্টটি সবার জন্য উম্মুক্ত।

 

প্রতিক্ষণ/এডি/জেডএমলি

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G