নববর্ষে নৈশক্লাবে হামলা, নিহত ৩৫

প্রকাশঃ জানুয়ারি ১, ২০১৭ সময়ঃ ৯:০৬ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৯:০৯ পূর্বাহ্ণ

istanbul-nightclub-attack3তুরস্কের ইস্তাম্বুলের একটি নৈশক্লাবে নববর্ষ উদযাপনের সময় সন্ত্রাসী হামলায় অন্তত ৩৫ জন নিহত হয়েছেন। শহরের গভর্নর ভাসিপ সাহিন বিষয়টি জানিয়েছেন।

গভর্নর জানান, নিহতদের মধ্যে একজন পুলিশ কমকর্তা রয়েছেন। এটি একটি সন্ত্রাসী হামলা।

ইস্তাম্বুলের ওরকাটয় এলাকায় রেইনা নৈশক্লাবে হামলায় অন্তত ৪০ জন আহত হয়েছেন। শনিবার দিবাগত রাত ১টা ৩০ মিনিটে এ হামলা চালায় সন্ত্রাসীরা।

সান্তাক্লজের পোশাক পরে একজন সন্ত্রাসী এ হামলায় অংশ নেয় বলে জানিয়েছেন ভাসিপ সাহিন।

সাহিন বলেন, ‘দূরপাল্লার আগ্নেয়াস্ত্র নিয়ে একজন সন্ত্রাসী নির্মম ও বর্বরভাবে নিরীহ লোকজনের ওপর গুলি চালায়, যারা নববর্ষ উদযাপন করছিল।’

হামলার সময় নৈশক্লাবে প্রায় ৭০০ লোক ছিল। এদের মধ্যে অনেকেই নদীতে ঝাঁপ দিয়ে প্রাণ রক্ষা করে।

বার্তা সংস্থা দোগান জানায়, হামলাকারীরা আরবি ভাষায় কথা বলছিল। তুরস্কের এনটিভি জানায়, বিশেষ পুলিশ বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে অনুসন্ধান চালাচ্ছে।

সন্ত্রাসী হামলার আশঙ্কায় এরই মধ্যে প্রায় ১৭ হাজার পুলিশ দায়িত্বে নিয়োজিত ছিল। ইস্তাম্বুলে ছিল উচ্চ সতর্কতা।

বেশ কিছু হামলা জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) বা কুর্দিশ জঙ্গিরা চালায়।

মাত্র কিছুদিন আগেই আঙ্কারায় রাশিয়ার রাষ্ট্রদূত আন্দ্রেই কারলভকে গুলি করে হত্যা করেন পুলিশ কর্মকর্তা মেভলুত মের্ত আলতিনতাস।

প্রতিক্ষণ/এডি/শাআ

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G