নবাগত চিত্রনায়িকা ‘ফারিয়া’

প্রকাশঃ মে ২৮, ২০১৫ সময়ঃ ২:৫৫ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ২:৫৫ অপরাহ্ণ

ডেস্ক রিপোর্ট, প্রতিক্ষণ ডটকম:

Nusrat-Fariaঢালিউডে নতুন নায়িকা নেই বলে যে সংকট মানুষের মুখে এতোদিন ছিল, তা হয়তো এখন কাটতে শুরু করেছে। এক পা দু’পা করে এখন বড়পর্দায় চমক দেখানোর অপেক্ষায় নবাগত চিত্রনায়িকা নুসরাত ফারিয়া।

অনেকে বলেন এমন মুখ আগে কখনো দেখা যায়নি ঢালিউডে। মডেল ও উপস্থাপনায় নিজেকে প্রমাণ করার পর বড় পর্দার দর্শকদের মন জয় করতে আসছেন ফারিয়া।

টেলিভিশন ও রেডিওর চেনা নাম নুসরাত ফারিয়া। এ পর্যন্ত ২০টির মতো বিজ্ঞাপনচিত্রে মডেল হয়েছেন। যার মধ্যে রয়েছে- টাইগার এনার্জি ড্রিংকস, ম্যাঙ্গোলি, ফেয়ার অ্যান্ড লাভলী, সেন্টার ফ্রেশ, বাংলালিংক, তিব্বত, মি. কুকি ইত্যাদি। এসবের বাইরে আরটিভির লেট নাইট কফি শোতে দীর্ঘদিন উপস্থাপনা করেন ফারিয়া।

তিন বছর ধরে চলচ্চিত্রে অভিনয়ের প্রস্তাব পাবার পরও ভালোকিছুর জন্য অপেক্ষা করেছেন বলে জানান তিনি। শেষমেষ মিলে গেছে তার পছন্দ।

প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া তাকে এনে দিয়েছে নতুন পরিচয়ে। ফারিয়া অভিনয় করবেন ‘প্রেমী ও প্রেমী’ ছবিতে। তার বিপরীতে থাকছেন কলকাতার অভিনেতা অঙ্কুশ। জাজ ও এসকে মুভিজ প্রযোজিত এই ছবির পরিচালক অশোক পতি।

সম্প্রতি রাজধানীর এক হোটেলে অনুষ্ঠিত ‘প্রেমী ও প্রেমী’ ছবির মহরতে নবাগত চিত্রনায়িকা হিসেবে ঘোষণা করা হয় তার নাম।

সেখানেই নুসরাত ফারিয়াকে চলচ্চিত্রের নতুন মুখ হিসেবে পরিচয় করিয়ে দেয় প্রযোজনা প্রতিষ্ঠানটি। তাকে এ ছবির প্রস্তুতির জন্য ভারতে যেতে হচ্ছে ১২ জুন। এজন্য ‍অবশ্য নুসরাত ফারিয়াকেও কম কষ্ট করতে হয়নি। তাকে অডিশন দিতে হয়েছে ওপার বাংলায়।

চলচ্চিত্রের দুঃসময়ে নতুন নায়িকা নিয়ে হাজির হচ্ছে প্রযোজনা প্রতিষ্ঠান জাজ। চলচ্চিত্র শিল্পের প্রতি তাদের এই আগ্রহকে সাধুবাদ জানিয়েছেন চলচ্চিত্র অঙ্গনের অনেক মানুষ।

প্রতিক্ষণ/এডি/জহির

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G