নরসিংদীতে ট্রাকচাপায় রিকসাচালক নিহত

প্রকাশঃ মে ৩, ২০১৭ সময়ঃ ৭:২৮ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৭:৩১ অপরাহ্ণ

শরীফ ইকবাল রাসেল, নরসিংদী প্রতিনিধি:

নরসিংদীর ভেলানগরে ট্রাক চাপায় নয়ন ভূইয়া নামে এক রিকসা চালক নিহত হয়েছেন।

আজ বুধবার দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের ভেলানগর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নরসিংদী মডেল থানা পুলিশ এই ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, রিকসা চালক নয়ন ভেলানগর বাসস্ট্যান্ড এলাকায় যাত্রীর অপেক্ষায় রিকসা দাড় করে দাঁড়িয়ে থাকে, এসময় একটি ট্রাক তাকে চাপা দিয়ে চলে যায়। ঘটনার সাথে সাথে আশপাশের লোকজন তাকে নরসিংদী জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত বলে ঘোষণা করেন।

নরসিংদী জেলার পলাশ উপজেলার চলনা গ্রামের সেরাজুল ভূইয়ার ছেলে নয়ন ভূইয়া।

এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহত নয়ন ভূইয়ার লাশ নরসিংদী সদর হাসপাতালের ময়ণা তদন্তের জন্য রয়েছে বলে জানা গেছে।

প্রতিক্ষণ/এডি/সাই

 

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

April 2026
SSMTWTF
 123
45678910
11121314151617
18192021222324
252627282930 
20G