নর্দান ইউনিভার্সিটির সাথে হার্টফোর্ডশায়ারের চুক্তি

প্রকাশঃ অক্টোবর ১২, ২০১৫ সময়ঃ ১:১৫ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১:১৫ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক

Mou Picগতকাল বিকেলে নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশের কর্পোরেট অফিসে নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ এবং ইংল্যান্ড-এর ইউনিভার্সিটি অব হার্টফোর্ডশায়ার-এর চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ ট্রাস্টের মাননীয় চেয়ারম্যান প্রফেসর ড. আবু ইউসুফ মো: আব্দুল্লাহ্।

এই চুক্তি স্বাক্ষরের মাধ্যমে নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ এবং ইউনিভার্সিটি অব হার্টফোর্ডশায়ার মধ্যে আভ্যন্তরীন শিক্ষক এবং পাঠ্যক্রমের আদান প্রদানের ব্যবস্থা তৈরী হয়েছে যা নর্দান ইউনিভার্সিটির শিক্ষার্থীদের মানসম্পন্ন শিক্ষা গ্রহনের সুযোগ তৈরী করবে।

অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন পিয়ার্সন এডুকেশন বাংলাদেশের রিজিওনাল ডেভেলপমেন্ট ম্যানেজার মি: শাহীন রেজা ও কান্ট্রি ম্যানেজার মি: সাইদুর রহমান।
নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশের ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর ড. এ ওয়াই এম আব্দুল হক, উপ-উপাচার্য প্রফেসর ড. আনোয়ারুল করীম, ট্রেজারার মো: আনোয়ার হোসেন, রেজিস্ট্রার লে: কর্ণেল (অব:) একতেদার আহমেদ সিদ্দিকী, এবং অন্যান্য কর্মকর্তাবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

প্রতিক্ষণ/এডি/এনজে

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G