ফ্লোরিডায় হামলার ‘দায় স্বীকার’ আইএসের

প্রকাশঃ জুন ১৩, ২০১৬ সময়ঃ ১:০৭ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১:০৯ অপরাহ্ণ

প্রতিক্ষণ ডেস্কঃ

ct-orlando-club-shooting-20160612

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় সমকামী নাইটক্লাবে বন্দুকধারীর গুলিতে ৫০ জন নিহতের ঘটনায় দায় স্বীকার করেছে ইসলামিক স্টেট (আইএস)। মধ্যপ্রাচ্যভিত্তিক এই জঙ্গি গোষ্ঠীর বার্তা সংস্থা ‘আমাক’ রোববার দায় স্বীকারের এই বার্তা দিয়েছে বলে রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে।

নাইন/ইলেভেনের পর যুক্তরাষ্ট্রে সবচেয়ে ভয়াবহ এই হামলার দায় স্বীকার করে আইএস বলেছে, “আমেরিকার ফ্লোরিডা স্টেটে গে নাইট ক্লাব লক্ষ্য করে সশস্ত্র হামলা, যাতে শতাধিক মানুষ নিহত বা আহত হয়েছে তা একজন আইএস যোদ্ধা চালিয়েছেন।”

স্থানীয় সময় শনিবার মধ্যরাতে ফ্লোরিডার অরল্যান্ডো শহরের পালস নৈশক্লাবে ঢুকে গুলি চালায় এক বন্দুকধারী। প্রায় তিন ঘণ্টা পর সেখানে ঢুকে তাকে গুলি করে হত্যা করে পুলিশ। পরে হামলাকারীর পরিচয় সনাক্ত করে যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা বলেন, ফ্লোরিডার ফোর্ট পিয়ার্স এলাকার বাসিন্দা ওমর সিদ্দিক মতিন (২৯) এই হামলা চালান।

US-Shooting-IS

জঙ্গি সংশ্লিষ্টতার সন্দেহে এর আগে দুই দফায় এফবিআইয়ের তদন্তের মুখে পড়া মতিন হামলার সময় যুক্তরাষ্ট্র পুলিশে ফোন করে আইএসের প্রতি আনুগত্যের কথা বলেছেন বলে কর্মকর্তারা জানিয়েছেন। তবে মতিনের বাবা মীর সিদ্দিক বলেছেন, ধর্মীয় কারণে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে তিনি মনে করেন না।

এই ঘটনায় নিন্দা জানিয়েছে মার্কিন প্রেসিডেন্ট প্রার্থী হিলারি ক্লিনটন এবং ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প মুসলিম মৌলবাদীদের দায়ী না করায় প্রেসিডেন্ট ওবামার পদত্যাগ দাবি করেছেন।

গোয়েন্দা সংস্থা এফবিআই-এর উচ্চপদস্থ কর্মকর্তা রন হপার জানিয়েছেন, হামলাকারী ওমর মতিন সম্পর্কে ২০১৩ এবং ২০১৪ সালে তদন্ত করা হয়েছিল। মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে বন্দুকধারীর হামলায় এত বেশি হতাহতের ঘটনা এর আগে ঘটেনি।

 

প্রতিক্ষণ/এডি/আরএম

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G